,

হজের উদ্দেশ্যে সৌদি পৌঁছেছেন ৭৫৭৩ হজযাত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : এ বছরের ১২ জুন পর্যন্ত বাংলাদেশ থেকে ৭ হাজার ৫৭৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৬৮ জন। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৩০৫ জন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে ১২ জুন সরকারি ব্যবস্থাপনার অষ্টম ফ্লাইট বিজি-৩০১৫ যোগে ৪০৯ জন হজযাত্রী জেদ্দার স্থানীয় সময় সকাল ৭টা ১১ মিনিটে কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। সৌদি আরবে নিযুক্ত জেদ্দার মৌসুমি হজ অফিসার মোহাম্মদ মাহবুব আলমসহ অন্যান্য কর্মকর্তারা বিমান বন্দরে উপস্থিত হয়ে হজযাত্রীদের স্বাগত জানান।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয়েছে চলতি বছরের ৫ জুন। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট আগামী ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর