,

রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত ইভানভ এনটন (৩৫) নামে এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত গভীর রাতে পাবনার ঈশ্বরদী উপজেলার সাহাপুরের নতুন হাট মোড়ে বিদেশিদের জন্য নির্মিত আবাসন গ্রিনসিটি বহুতল ভবনের একটি কক্ষের লিফটের সামনে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ইভানভ ঈশ্বরদীর পাকশীতে রূপপুর প্রকল্পে ‘রোসেম’ নামে একটি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। বেশ কিছুদিন আগে তিনি ওই প্রতিষ্ঠানে যোগ দেন।

পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে হঠাৎ অসুস্থ বোধ করেন ইভানভ এনটন। এ সময় তিনি গ্রিনসিটি আবাসিক ভবনের ১২ তলায় একটি কক্ষের লিফটের সামনে বেশ কয়েকবার বমি করতে থাকেন। এর কিছুক্ষণ পর লিফটের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখেন তার এক সহকর্মী। খবর পেয়ে পুলিশ ও গ্রিন সিটি প্রকল্পসহ সংশ্লিষ্টরা ছুটে আসেন। পরে প্রকল্পের ভেতরের চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন।

আজ সোমবার সকালে রূপপুর প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, কী কারণে ওই রুশ নাগরিকের মৃত্যু হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, এ ঘটনায় ঈশ্বরদী থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর