,

যুক্তরাষ্ট্রের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রোসপারিটিতে (আইপিইএফ) যোগ দিলে বাংলাদেশ লাভবান হবে কিনা তা বিবেচনা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

আইপিইএফ নিয়ে চীনের আপত্তির বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা এই ফোরামে যোগ দেবে কিনা, তা নিয়ে বিভিন্ন দেশের পর্যবেক্ষণ থাকতে পারে। আমরা অন্যদের কাছ থেকে পরামর্শ নেব। তবে যা করবো তা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নের জন্য কখনোই আপস করেন না। জাতীয় স্বার্থে তার দৃঢ় অবস্থানের সবচেয়ে বড় উদাহরণ পদ্মা সেতু। আমরা খুব খুশি যে আমাদের শক্তিশালী নেতৃত্ব রয়েছে। আমরা দেশের ভালোর জন্য যা করতে পারি তাই করবো।

তিনি বলেন, আইপিইএফ চারটি বিষয়ের ওপর জোর দিয়েছে। সেগুলো হলো- সাপ্লাই চেইন ঠিক রাখা, তথ্য ব্যবস্থাপনা, দুর্নীতি এবং মানিলন্ডারিং প্রতিরোধ এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অবাধ ও ন্যায্য বাণিজ্য। আমরা বিষয়গুলো বিবেচনা করছি।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের এশিয়া নীতির অংশ হিসেবে আইপিইএফে গঠন করা হচ্ছে। এ অঞ্চলে চীনের আগ্রাসী প্রভাব কমাতে নতুন এই বাণিজ্য উদ্যোগ নেওয়া হয়েছে। গত মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে পাশে রেখে এক সংবাদ সম্মেলনে বাইডেন নতুন এই অর্থনৈতিক বলয়ের ঘোষণা দেন। এই জোটের অন্য নেতারা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছিলেন।

সে সময় জো বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র, জাপানসহ অন্য ১১টি দেশ নিয়ে ‘ইন্দো-প্যাসিফিক ইকোনমিক ফ্রেমওয়ার্ক ফর প্রসপারিটি’ সংক্ষেপে আইপিইএফ গঠিত হবে। ২১ শতকে অর্থনৈতিক প্রতিযোগিতার চ্যালেঞ্জ মোকাবিলা নিশ্চিত করতে ঘনিষ্ঠ বন্ধু ও অংশীদারদের সঙ্গে কাজ করতে এই ফ্রেমওয়ার্ক বদ্ধপরিকর।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না