,

সীতাকুণ্ডের ঘটনার সব তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সীতাকুণ্ডের বিস্ফোরণ নাশকতা নাকি দুর্ঘটনা সব তথ্য গোয়েন্দাদের কাছে রয়েছে; তদন্তের মাধ্যমে সঠিক তথ্য বের হয়ে আসবে।

আজ রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মাঠে মোহাম্মদপুর থানা এবং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগের অবস্থান জনগণের বিরুদ্ধে নয়, আওয়ামী লীগের অবস্থান সাম্প্রদায়িকতা ও বিএনপির মিথ্যাচারের বিরুদ্ধে।

আওয়ামী লীগ নাকি জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগের জন্ম রাজপথে, রাজপথেই থাকবে; রাজপথ কখনো ছাড়বে না।

তিনি বিএনপি নেতাদের উদ্দেশে সেতুমন্ত্রী বলেন, আগুন নিয়ে খেলবেন না, তাহলে সেই আগুনে পুড়ে আপনাদের পরিণতি হবে ভয়াবহ।

মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তারের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সংসদ সদস্য সাদেক খান, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়াচান।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর