,

নূপুর শর্মার সমর্থনে পোস্ট দিয়ে কলেজছাত্রী গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাময়িক বহিস্কৃত মুখপাত্র নূপুর শর্মার করা হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে করা বিতর্কিত বক্তব্যকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় এক কলেজছাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানা-পুলিশ ওই ছাত্রীকে গ্রেপ্তার করে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের মন্তব্যের সমর্থনে পোস্ট করেন বেলডাঙার স্নাতক প্রথম বর্ষের এক ছাত্রী। এরপরই তাকে গ্রেপ্তারির দাবিতে সরব হন বেলডাঙার বাসিন্দাদের একাংশ। বাড়তে থাকে উত্তেজনার পারদ। শেষমেশ লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযুক্ত কলেজছাত্রীকে গ্রেপ্তারের পর বেলডাঙা থানা এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোঁড়েন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার রাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।

আজ শনিবারও বেলডাঙার পরিস্থিতি থমথমে রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বেলডাঙা-১ নং এবং বেলডাঙা-২ ব্লক, শক্তিনগর, রেজিনগরে ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পুলিশ প্রশাসন। এ সব এলাকিায় আগামী মঙ্গলবার পর্যন্ত বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা।

বেলডাঙার বিধায়ক, তৃণমূল নেতা হাসানুজ্জামান শেখ বলেন, ‘থানার ওপর হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বিতর্কিত মন্তব্যের জেরে ওই ছাত্রীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপরেও থানার সামনে ইট-পাটকেল ছোঁড়া উচিত হয়নি। কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে ওই ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।’

শনিবার দুপুরে ওই ছাত্রীকে বহরমপুর আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আর পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি