,

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আব্দুর রউফ তালুকদার

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হয়েছেন আব্দুর রউফ তালুকদার। আজ শনিবার আর্থিক প্রতিষ্ঠান বিভাগের কেন্দ্রীয় ব্যাংক শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

আগামী ৪ জুলাই থেকে গভর্নর হিসেবে আব্দুর রউফ তালুকদারের নিয়োগ কার্যকর হবে। বর্তমানে তিনি অর্থ সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হচ্ছেন।

আব্দুর রউফ তালুকদার ১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে বিসিএস ১৯৮৫ ব্যাচে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি তার দীর্ঘ কর্মজীবনে শিল্প মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুরে প্রথম সচিব (বাণিজ্যিক) হিসেবেও কাজ করেছেন রউফ তালুকদার। তিনি ২০১৮ সালের ১৮ জুলাই থেকে অর্থ সচিবের দায়িত্ব পালন করছেন।

এদিকে, বিদায়ী গভর্নর ফজলে কবিরও অর্থ সচিব ছিলেন। তিনি ২০১৬ সালে চার বছরের জন্য গভর্নর হিসেবে নিয়োগ পান। তার মেয়াদ ২০২০ সালের ১৯ মার্চ শেষ হওয়ার কথা থাকলেও এর ৩৪ দিন আগে ২০২০ সালের ১৬ ফেব্রুয়ারি গভর্নর হিসেবে তার মেয়াদ ৩ মাস ১৩ দিনের জন্য বাড়ায় সরকার।

তখন বলা হয়েছিল, ফজলে কবির ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত গভর্নর থাকবেন। সে মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২০ সালের ৩ জুলাই। কিন্তু তার আগেই আরও দুই বছরের জন্য তার মেয়াদ বাড়ানো হয়।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর