,

আইনি প্রক্রিয়া মেনেই খালেদাকে বিদেশে যেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : আইডিইবি হলে আয়োজিত প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল
আইনি প্রক্রিয়া মেনেই খালেদা জিয়াকে চিকিৎসা নিতে বিদেশে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শনিবার (১২ জুন) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হলে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আদালত নির্দেশ দিয়েছেন যে শুধুমাত্র দেশে থেকেই খালেদা জিয়া চিকিৎসা নিতে পারবেন। তাই খালেদা জিয়া যদি আরও কিছু চান, তাহলে তা আদালতে জানাতে হবে। আদালত সেক্ষেত্রে সিদ্ধান্ত দেবেন।

পুলিশের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, পুলিশ তাদের দায়িত্ব ঠিকমতোই পালন করছে। মাঝেমধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেখানে পুলিশের ওপর আক্রমণ করা হয়েছে। এমন ঘটনা দুঃখজনক।

আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, পুলিশ তার দায়িত্ব সঠিকভাবে পালন করছে বলেই দেশে নিরাপত্তা রয়েছে এবং দেশের উন্নয়ন দুর্বার গতিতে হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি