,

প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদার করা সময়ের দাবি : বিদ্যুৎ প্রতিমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, প্রাতিষ্ঠানিক নিরাপত্তা জোরদার করা বাঞ্ছনীয়। এ নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট দপ্তর হতে সনদ নিয়ে নিয়মিত অডিট করার ব্যবস্থা করতে হবে। সম্ভব হলে ডামি কেস স্টাডিও করা যেতে পারে।

আজ শনিবার অনলাইনে ‘নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লি. এর ডাটা সেন্টারের শুভ উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, শতভাগ বিদ্যুতায়নের ফলে গ্রাহক সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। সেবা গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে দিতে তাই প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। আইসিটি অবকাঠামো ছাড়া স্বচ্ছতা, জবাবদিহিতা, শুদ্ধাচার প্রতিষ্ঠা করা দূরহ। একটি নিরাপদ ও বিশ্বাসযোগ্য আইটি অবকাঠামো সেবা সহজীকরণ করতে অপরিসীম অবদান রাখবে।

প্রতিমন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে রাজশাহী অঞ্চলে বিদ্যুতের চাহিদা তিন গুণ বেড়ে যাবে। তার জন্য এখুনি প্রয়োজনীয় প্রকল্প নেওয়া দরকার। রাজশাহীতে আন্ডারগ্রাউন্ড কেবল স্থাপনের কাজ শুরু করতে পারলে শহরটি আরও সুন্দর ও আধুনিক হবে। এ সময় তিনি সকল বিতরণ কোম্পানির জন্য একটি ইউনিক কল সেন্টার করার গুরুত্বারোপ করেন।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানী লি. ২০১৬ সালের ১ অক্টোবর হতে দেশের উত্তরাঞ্চলের রাজশাহী ও রংপুর বিভাগের শহরাঞ্চলে প্রায় ১৮ লক্ষ গ্রাহককে ৫৫ টি বিক্রয় ও বিতরণ বিভাগ/বিদ্যুৎ সরবরাহ ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করছে। উন্নত গ্রাহক সেবার প্রয়োজনীয় অবকাঠামো এবং নিরবিচ্ছিন্নভাবে সেবা প্রদান নিশ্চিত করার জন্য ডাটা সেন্টার নির্মাণ করার উদ্যোগ নেয় নেসকো। ডাটা সেন্টারের আওতায় জটিল সার্ভার, অ্যাপ্লিকেশন এবং স্টোরেজ পরিষেবাগুলিকে সংযুক্ত করে চলমান পোস্ট-পেইড গ্রাহকের বিলিং, স্মার্ট প্রি-পেমেন্ট মিটারিং সিস্টেম, রিপোর্টিং, ইআরপি ইত্যাদির ব্যবহার সহজ করবে এবং ভবিষ্যতে জিআইএস, স্ক্যাডা সিস্টেমের জন্যও এটি ব্যবহার করা হবে।

বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোহসিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ এনডিসি, জেলা প্রশাসক আব্দুল জলিল ও নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম বক্তব্য রাখেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড