,

মসজিদে খুতবা দিতে দিতেই মৃত্যুর মুখে ঢলে পড়লেন ইমাম

news-image

অনলাইন ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ মরক্কোর একটি মসজিদে খুতবা দিতে দিতে অকস্মাৎ মৃত্যুর মুখে ঢলে পড়েছেন এক ইমাম। গত ৭ জুন মারা যাওয়া ওই ইমামের নাম এখনো জানা যায়নি। ওই ঘটনার একটি ভিডিও ক্লিপ ইতেমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা গেছে, মসজিদের মিম্বরে (ইমামের খুতবা দেওয়ার স্থান) দাঁড়িয়ে খুতবা পড়ছেন ইমাম। কিছুক্ষণ খুতবা দেওয়ার পরই তিনি হঠাৎ থেমে যান এবং কয়েক সেকেন্ড পরই ধীর স্বরে কলেমা শাহাদাৎ পড়তে থাকেন। এ সময় তার শরীর টলতে থাকায় সম্মুখসারিতে বসা কয়েকজন মুসল্লি তাৎক্ষণিকভাবে মিম্বরের কাছে গিয়ে ইমামকে ধরাধরি করে বসান। সেখানে বসার পরই তিনি মারা যান।

এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ওই ইমামের উদ্দেশে শ্রদ্ধা জানিয়েছেন বিশ্বের মুসলমানরা। যুক্তরাজ্যের নাগরিক শেখ সাজিদ ওমর নিজের ফেসবুক অ্যাকাউন্টে সেই ঘটনার ভিডিও শেয়ার করেছেন।

সেখানে তিনি বলেছেন, ‘যারা এই ভিডিওটি দেখছেন, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন—তিনি (ইমাম) কতখানি সৌভাগ্যবান ছিলেন! নিজের মৃত্যুর আগমন তিনি অনুভব করতে পেরেছিলেন এবং কলেমা শাহদাৎ পড়তে পড়তে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তিনি।’

‘মহান আল্লাহ তার আত্মাকে চিরশান্তি দান করুন, আমিন’, বলেন যুক্তরাজ্যের নাগরিক শেখ সাজিদ ওমর।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি