,

বিয়ের জন্য মরিয়া, মা ধৈর্য ধরতে বলায় ‘অভিমানে’ আত্মহত্যা কিশোরের

news-image

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পরিবার বিয়ে দিতে রাজি না হওয়ায় ‘অভিমানে’ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে এক কিশোর। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার চন্ডিপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

মো. আরমান (১৫) নামের ওই কিশোর চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দিনের ছেলে। সে স্থানীয় কোদালিয়া শহরুল্লাহ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো।

শামসুদ্দিন জানান, একই এলাকার এক ইউপি সদস্যের মেয়ের সঙ্গে তার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। আরমান বিয়ের জন্য তার মাকে চাপ দিচ্ছিল। কিন্তু ছেলে-মেয়ে দুজনই অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় আরমানকে ধৈর্য ধরতে বলেন তার মা। শুক্রবার সকালে আরমান নাশতা খেয়ে এলাকায় কিছুক্ষণ ঘোরাঘুরি করে। পরে বাড়ি গিয়ে তার রুমে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। দুপুর সাড়ে ১২টার দিকে জুমার নামাজে যাওয়ার জন্য মা তাকে ডাকাডাকি করতে থাকেন। দীর্ঘক্ষণ ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, গলায় ওড়না পেঁচানো অবস্থায় আড়ার সঙ্গে ঝুলে আছে সে। মায়ের চিৎকারে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা এসে তাকে মৃত অবস্থায় দেখতে পান।

পাকুন্দিয়া থানার এসআই আমিনুর রহমান বলেন, পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি