,

বাংলাদেশ-ভারত আন্তঃদেশীয় বাস সার্ভিস ফের চালু

news-image

নিজস্ব প্রতিবেদন : করোনাভাইরাসের কারণে প্রায় দুই বছর বাংলাদেশ-ভারতের মধ্যকার আন্তঃদেশীয় বাস সার্ভিস চলাচল বন্ধ ছিল। শুক্রবার সকালে দুই দেশের মধ্যে পুনরায় বাস সার্ভিস চলাচল শুরু হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ইতোমধ্যে দুই দেশের মধ্যে ট্রেন চলাচল শুরু হয়েছে। তারই ধারাবাহিকতায় দুই দেশের সাধারণ মানুষের ভ্রমণ সুবিধার্থে ঢাকা থেকে কলকাতা ও আগরতলাগামী বাংলাদেশ সড়ক পরিবহণ করপোরেশনের (বিআরটিসি) যাত্রীবাহী এই বাস সার্ভিস আবার চালু হলো।

আখাউড়া-আগরতলা ও বেনাপোল-হরিদাসপুর চেকপোস্ট দিয়ে এ বাস পূর্বের ন্যায় চলাচল করবে। শুক্রবার সকালে রাজধানীর মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোতে এই বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম।

সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন এ সার্ভিস বন্ধ ছিল। এখন এই সার্ভিস আবার চালু হওয়ায় পর্যটক বৃদ্ধি পাবে। সাশ্রয় ও নিরাপদ ভ্রমণে ভ্রমনকারীরা উৎসাহ পাবেন। দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক আরও দৃঢ় হবে।

হাইকমিশন সূত্র জানায়, ভারত ও বাংলাদেশ সরকারের কাছ থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়া গেলে ডাউকি-তামাবিল চেকপোস্ট দিয়ে যথাসময়ে বাস চলাচল শুরু হবে। ওই পথে দুই দেশের ভ্রমণকারীদেরও চাহিদা রয়েছে।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড