,

ন্যাটো সম্মেলনে জেলেনস্কিকে আমন্ত্রণ

news-image

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মাদ্রিদে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো) জোটের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সংস্থাটির ডেপুটি সেক্রেটারি জেনারেল মিরসিয়া জোয়ান।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ন্যাটোর সম্মেলনটি এ বছরের ২৮ ও ২৯ জুন স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিত হবে।

মিরসিয়া জোয়ান জানিয়েছেন, এই শীর্ষ সম্মেলনে প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে অংশগ্রহণ করবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান ও দক্ষিণ কোরিয়া।

তিনি আরও জানান, অবশ্যই ন্যাটোর পরিবর্ধন এবং দরজা খোলা রাখার নীতি আলোচনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হবে।

আমরা আশা করি, ফিনল্যান্ড ও সুইডেন আমাদের তালিকায় যুক্ত হবে। অবশ্যই আমাদের ইউক্রেনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কোনো না কোনোভাবে আমাদের শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকবেন। সেটি মাদ্রিদে।

এদিকে স্পেনের সরকারের বরাত দিয়ে ইউরোপা প্রেস জানিয়েছে, মাদ্রিদে সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে ভলোদিমির জেলেনস্কিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণপত্র পাঠানোর পরিকল্পনা করছে স্পেন।

তবে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা হতাশা প্রকাশ করে বলেন, ন্যাটো সম্মেলনে ইউক্রেনের জন্য ইতিবাচক সিদ্ধান্ত তিনি আশা করেন না।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড