,

দুই সপ্তাহ পর সেই নূপুর শর্মার বিরুদ্ধে মামলা

news-image

অনলাইন ডেস্ক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মুখপাত্রের পদ থেকে বরখাস্ত হওয়া নূপুর শর্মার বিরুদ্ধে মামলা হয়েছে। ঘটনার দুই সপ্তাহ পর আজ বৃহস্পতিবার সমাজের শান্তি বিনষ্ট, অস্থিতিশীলতা তৈরি এবং বিদ্বেষ ছড়ানোর দায়ে বিজেপির এই নেতা ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা করল দিল্লি পুলিশ।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের ক্ষমতাসীন বিজেপির সাবেক মুখপাত্র নূপুর শর্মা, একজন সাংবাদিক, সামাজিক যোগাযোগমাধ্যমের কয়েকজন ব্যবহারকারী এবং ধর্মীয় বিভিন্ন সংগঠনের সদস্যদের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করা হয়েছে।

মহানবীকে নিয়ে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা এবং দলটির দিল্লির গণমাধ্যম শাখার প্রধান নবীন কুমার জিন্দালের আপত্তিকর মন্তব্যের পর মুসলিম বিশ্বে—বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর প্রচণ্ড সমালোচনা ও কূটনৈতিক চাপের মুখে পুলিশ এ পদক্ষেপ নিয়েছে।

গত মাসে একটি টিভি অনুষ্ঠানে হযরত মুহম্মদ (সা.) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন নূপুর শর্মা। পরে তার সমর্থনে টু্ইট করেন বিজেপির নয়াদিল্লি শাখার গণমাধ্যম প্রধান নবীন জিনদাল। এ ঘটনায় তাদের দুজনকেই দল থেকে বরখাস্ত করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি