,

আ.লীগের বিক্ষোভে জনদুর্ভোগ, ক্ষমা চাইলেন নেতারা

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি ও তাকে হত্যার হুমকির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত বিক্ষোভ মিছিলে জনদুর্ভোগ হয়। এ জন্য ক্ষমা চেয়েছেন আওয়ামী লীগ নেতারা।

মিছিলটি তেজগাঁওয়েরে সাতরাস্তা থেকে শুরু হয়ে হোটেল সোনারগাঁওয়ের সামনে দিয়ে পান্থপথ হয়ে ধানমন্ডি ৩২-এ গিয়ে শেষ হয়। তার আগে সোনারগাঁও হোটেল সংলগ্ন প্রান্তে ট্রাকে স্থাপিত অস্থায়ী মঞ্চে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বঙ্গবন্ধুর বাংলাদেশে শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলে কাউকে রেহাই দেওয়া হবে না।’

বিএনপি মহাসচিবের উদ্দেশে নানক বলেন, ‘মির্জা ফখরুল সাহেব ইট মারলে পাটকেলটি খেতে হবে। এটি মনে রাখতে হবে। কেউ যদি আঘাত করে তাহলে পাল্টা আঘাতের জন্য আমরা শেখ হাসিনার নেতৃত্বে প্রস্তুত রয়েছি।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘আজকের এ বিক্ষোভ সমাবেশে লাখ লাখ লোকের উপস্থিতি প্রমাণ করে আওয়ামী লীগ সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, এটাই আজকের দিনে আমাদের প্রত্যয়।’

ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘর ভবনের সামনে গিয়ে বিক্ষোভ সমাবেশের সমাপনী ঘোষণা করেন ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। এ সময় তিনি বলেন, ‘রাজপথে জবাব দেওয়ার জন্য একটু রাস্তায় নেমেছি। আপনাদের একটু সময় নষ্ট হয়েছে। যানজটে কষ্ট হয়েছে। এজন্য আমরা করজোড়ে ক্ষমা প্রার্থনা করছি।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড