শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উদ্বোধনের দিন পদ্মা সেতুতে হাঁটার সুযোগ মিলতে পারে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উদ্বোধনের দিন (২৫ জুন) হয়তো কিছু সময়ের জন্য মানুষ পায়ে হেঁটে পদ্মা সেতুতে যাতায়াতের সুযোগ পাবেন। তবে এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।

আজ বুধবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময় সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে এই সভার আয়োজন করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এতে পদ্মা সেতুর ওপারে দক্ষিণাঞ্চলের ২১ জেলার স্থানীয় আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্যরা অংশ নেন।

কাদের বলেন, ‘২৫ তারিখ উদ্বোধনের দিনে পদ্মা সেতু দিয়ে কোনো গাড়ি চলবে না।‌ ২৬ তারিখ সকাল থেকে (সময় জানিয়ে দেওয়া হবে) টোল দিয়ে পদ্মা সেতু পার হতে হবে।

ওবায়দুল কাদের মনে করেন, অর্থায়ন থেকে সরে গিয়ে বিশ্ব ব্যাংক বঙ্গবন্ধু পরিবারকে যে অপমান করেছিল, পদ্মা সেতু সে অপমানের প্রতিশোধ। তিনি বলেন, বিশ্ব ব্যাংক আমাদেরকে দুর্নীতি, চুরির অপবাদ দিয়ে পদ্মা সেতুর অর্থায়ন থেকে সরে গিয়েছে। বিশ্বব্যাংক শেখ হাসিনা, শেখ রেহানা, জয়-পুতুল, ববি সবাইকে অপমান করেছে।

বিএনপিকে উদ্দেশ্য করে কাদের বলেন, ‘এরা অন্তর জ্বালায় মরে যাচ্ছে। এদের বুকে বিষ জ্বালা। বিষ জ্বালা নিয়ে এরা অপপ্রচার করছে। পদ্মা সেতু নিয়ে এরা মিথ্যাচার করছে।’

নেতা কর্মীদের উদ্দেশ্যে কাদের বলেন, আপনাদের এর জবাব দিতে হবে ২৫ তারিখে। ‌২৫ তারিখ এর সমুচিত জবাব দেবেন।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা