শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকার পতন আন্দোলনে একমত বিএনপি-জাতীয় পার্টি

news-image

নিজস্ব প্রতিবেদক : বৃহত্তর ঐক্য গড়ে তুলতে বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নিজেদের নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরিকদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। চলমান মতবিনিময়ের অংশ হিসেবে এবার জাতীয় পার্টির (কাজী জাফর) সঙ্গে বৈঠক করেছে দলটি।

আজ বুধবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে টানা দেড় ঘণ্টা আলোচনা করেন জাতীয় পার্টির (কাজী জাফর) নেতারা।

বৈঠকে জাতীয় পার্টির (কাজী জাফর) নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, সেলিম মাস্টার, মজিবুর রহমান, রুহুল আমিন, যুগ্ম মহাসচিব এএসএম শামীম, কাজী মো. নজরুল ও গোলাম মোস্তফা।

বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আমাদের সঙ্গে জাতীয় পার্টির (কাজী জাফর) ফলোপ্রসূ আলোচনা হয়েছে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্য্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা, ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, বর্তমান সরকারের পদত্যাগ, একটি নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন ও পরবর্তী সরকার গঠন নিয়ে আলোচনা করেছি। এছাড়াও এসব বিষয়ে আমরা ঐক্যমতে পৌঁছেছি’।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘বর্তমান সরকারকে হটাতে আমরা একটা বৃহত্তর ঐক্য গড়ে তোলার সম্ভাব্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমরা ঐক্যমতে এসেছি যে, সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একটা বৃহত্তর রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে তুলতে হবে’।

গত ২৪ মে নাগরিক ঐক্যের সঙ্গে সংলাপ শুরু করে বিএনপি। এরপর তারা গণসংহতি আন্দোলন ও বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে বৈঠক করে। পাশাপাশি বিএনপি তার ২০ দলীয় জোটের শরিক বাংলাদেশ লেবার পার্টি, কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগের সঙ্গেও বৈঠক করেছে।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা