,

রাশিয়ার তেল ‘গোপনে’ কিনছে যুক্তরাষ্ট্র

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার জাতীয় সংসদের নিম্ন কক্ষ দ্যুমার স্পিকার ভিয়াচেস্লাভের ভলোদিন বলেছেন, ‘যুক্তরাষ্ট্র একদিকে রুশ তেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। অন্যদিকে সেই রাশিয়ার কাছ থেকেই তেল কিনছে। এটি সুস্পষ্টভাবে তাদের দ্বিমুখী চরিত্র প্রকাশ করে’।

এ বছরের মার্চে রাশিয়ার অপরিশোধিত তেল ও তেলজাতীয় পণ্য, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং কয়লা আমদানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। সে সময় দেশটি বলেছিল, রাশিয়ার কোনো তেল যুক্তরাষ্ট্রের বন্দরে গ্রহণযোগ্য হবে না।

তবে যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের সরবরাহ করা তথ্য থেকে দেখা যায়, রাশিয়া থেকে গত ফেব্রুয়ারি মাসের তুলনায় মার্চ মাসে দ্বিগুণ তেল কিনেছে ওয়াশিংটন। এই কাজটি অনেকটাই গোপনে করছে তারা। ফেব্রুয়ারি মাসে যেখানে দুই হাজার ৩২৫ মিলিয়ন ব্যারেল তেল নেওয়া হয়, সেখানে মার্চ মাসে দেশটি তেল কিনেছে চার হাজার ২১৮ মিলিয়ন ব্যারেল।

আগে রাশিয়া যুক্তরাষ্ট্রের নবম বৃহৎ তেল সরবরাহকারী দেশ ছিল। এখন ষষ্ঠ বৃহৎ তেল সরবরাহকারী দেশে পরিণত হয়েছে।

দ্যুমার স্পিকার আরো বলেন, ‘যুক্তরাষ্ট্র নিজেই রাশিয়ার কাছ থেকে তেল কিনছে। কিন্তু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোকে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধের জন্য চাপ সৃষ্টি করছে। এটি সুস্পষ্ট ভাবে তাদের দ্বিমুখী চরিত্র প্রকাশ করে। যুক্তরাষ্ট্রের এই দ্বিমুখী অবস্থানকে ‘কপটতা’ বলেও অভিহিত করেন তিনি। সূত্র : পার্সটুডে

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি