,

বিয়েতে দেরি হওয়া নিয়ে ঝগড়া, ছেলের হাতে বাবা খুন

news-image

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় বিয়ে নিয়ে ঝগড়ার এক পর্যায়ে ছেলের হাতে বাবা খুন হয়েছেন। আজ মঙ্গলবার সদর ইউনিয়নের উত্তর হাতেমপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নিরঞ্জন শীলের বয়স ৭০ বছর।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে নিরঞ্জনের ছেলে নেপাল শীলের (২৫) বিয়ের কথাবার্তা চলছিলো। কয়েক ধাপে বেশ কয়েকজন পাত্রী দেখা হলেও বিয়ে করা হয়নি নেপালের। এ নিয়ে নেপাল পরিবারকে দোষারোপ করতে থাকেন।

এর জেরে সকালে নিজের বাড়িতে কথা কাটাকাটি হয় নিরঞ্জন শীল ও তার ছেলে নেপালের মধ্যে। এক পর্যায়ে নেপাল একটি লাঠি দিয়ে বাবার মাথায় আঘাত করেন।

গুরুতর আহত অবস্থায় নিরঞ্জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্বজনেরা। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছিল। রওয়ানা হওয়ার কিছুক্ষণের মধ্যেই পাথরঘাটার তালতলা বাজারে পৌঁছালে নিরঞ্জন মারা যান।

নিরঞ্জন শীলের স্ত্রী রাধা রানী বলেন, ‘আমার ছেলে কিছুটা মানসিক ভারসাম্যহীন। সে অন্যের প্ররোচনায় এমন কাণ্ড ঘটিয়েছে। আমি এর বিচার চাই।’

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বলেন, এ ঘটনায় অভিযুক্ত নেপাল শীল ও তার এক আত্মীয়কে আটক করা হয়েছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, লাশের ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড