,

‘পদ্মা সেতু’র জন্য গাইলেন আঁখি আলমগীর

news-image

বিনোদন প্রতিবেদক : নিজস্ব অর্থায়নে গড়া স্বপ্নের পদ্মা সেতু এখন বাস্তবায়নের পথে। আগামী ২৫ জুন এর উদ্বোধন হচ্ছে। এ নিয়ে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তৈরি করেছে ‘পদ্মা সেতু’ শিরোনামে গান। আর এতে কণ্ঠ দিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আঁখি আলমগীর।

‘পদ্মা সেতুর বিজয়গাথা/ ইতিহাসে বিস্ময়/ শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়’- কথায় গানটি লিখেছেন মোকাম আলী খান। আর সুর-সংগীত করেছেন মিল্টন খন্দকার। সম্প্রতি মাইটিভির অডিও স্টুডিওতে এর রেকর্ডিং করা হয়েছে।

আঁখি আলমগীর বলেন, ‘পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে সবার আবেগ-অনুভূতি। গর্বের এই সেতু নিয়ে গানটি করে নিজের কাছেই ভালো লেগেছে।’

জানা গেছে, আঁখি আলমগীর ছাড়াও এতে কণ্ঠ দিয়েছেন কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক। আগামী শনিবার পদ্মা সেতু এলাকায় গানটির দৃশ্যধারণ হবে। আর ভিডিও নির্দেশনায় দিবেন মাহবুবা ফেরদৌস।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি