,

সীতাকুণ্ডের ঘটনায় স্থগিত হলো ‘হাওয়া’র ট্রেইলার প্রকাশ

news-image

বিনোদন প্রতিবেদক : কয়েক দিন আগে ‘হাওয়া’ সিনেমার পোস্টার প্রকাশ্যে এনে দর্শকদের আগ্রহ বাড়িয়ে দিয়েছিলেন নির্মাতা মেজবাউর রহমান সুমন। কথা ছিল আজ রোববার বহুল প্রতিক্ষীত ‘হাওয়া’র ট্রেইলার প্রকাশ করা হবে। কিন্তু গতকাল শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে ঘটে যাওয়া স্মরণকালের ভয়াবহ বিস্ফোরণের কারণে স্থগিত করা হয়েছে এর ট্রেইলার প্রকাশ। আর নিহতদের স্মরণে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন সুমন।

তার ভাষ্য, ‘সীতাকুণ্ড অগ্নিকাণ্ড ঘটনায় আমরা মর্মাহত। তাই “হাওয়া”র ট্রেলার প্রকাশিত হচ্ছে না। শিগগিরই আমরা নতুন দিনক্ষণ জানাব।’

এদিকে, গত এপ্রিল মাসের প্রথম দিনই প্রকাশিত হয় সিনেমার ডিজিটাল পোস্টার। আর প্রথম পোস্টারে দেখা মিলেছে সিনেমার প্রায় সব কলাকুশলীকে। এতে দেখা যায়- চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, সুমন আনোয়ারদের মধ্যমণিতে আছেন অচেতন শরিফুল রাজ!

জানা গেছে, ২০১৯ সালের অক্টোবর থেকে নভেম্বরে ‘হাওয়া’র শুটিং হয় গভীর সমুদ্রে। মেজবাউর রহমান সুমনের কাহিনি ও সংলাপে এর চিত্রনাট্য লিখেছেন জাহিন ফারুক আমিন, সুকর্ণ সাহেদ ধীমান এবং মেজবাউর রহমান সুমন নিজে। চিত্রগ্রহণ করেছেন কামরুল হাসান খসরু, সম্পাদনা সজল অলক, আবহ সংগীত রাশিদ শরীফ শোয়েব এবং গান বানিয়েছেন ইমন চৌধুরী। প্রযোজনায় আছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না