,

আইসিসি মাসের সেরা লড়াইয়ে মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মে মাসের সেরা ক্রিকেটার নির্বাচনের জন্য তিনজনকে মনোনয়ন দিয়েছে। এশিয়ার এই তিন ক্রিকেটার হলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউস, বাংলাদেশের মুশফিকুর রহিম ও আরেক লঙ্কান আসিথা ফার্নান্দো।

বাংলাদেশের সর্বশেষ ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজে অসাধারণ ব্যাটিং করেন মুশফিক। দুটি সেঞ্চুরিতে তিনি ৩০৩ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এছাড়া এই সিরিজেই প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্টে ৫০০০ রানের মাইলফলক স্পর্শ করেন মিস্টার ডিপেন্ডেবল।

চট্টগ্রামে প্রথম টেস্টে মুশফিকের ১০৫ রানে ভর করে বাংলাদেশ ৬৮ রানের লিড পেয়েছিল। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে তার সেঞ্চুরি দলের আরও বড় ভূমিকা রাখে। এই ইনিংসে তিনি দলের বিপদে ১৭৫ রানে অপরাজিত থাকেন। যদিও ম্যাচটি বাংলাদেশ হেরে যায়। তবে আইসিসি ব্যাটিং র‌্যাংকিংয়ে তিনি ১৭ নম্বরে চলে আসেন।

এদিকে এই সিরিজেই দুটি সেঞ্চুরি করা লঙ্কান ম্যাথিউস সেরার লড়াইয়ে বেশ এগিয়ে রয়েছেন। সিরিজ সেরা এই তারকা ব্যাটার চট্টগ্রাম টেস্টে ১৯৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। সিরিজের করেন ৩৪৪ রানের সর্বোচ্চ ইনিংস। এছাড়া দেশটির পেসার ফার্নান্দো ১০ উইকেট নিয়ে তালিকায় রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড