,

সালমান ও তার বাবাকে প্রাণনাশের হুমকির চিঠি

news-image

অনলাইন ডেস্ক : বলিউডের সুপারস্টার সালমান খান ও তার বাবা প্রখ্যাত নাট্যকার সেলিম খানকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গতকাল রোববার সকালে সেলিম খান হাঁটতে বের হলে একটি হুমকির চিঠি পান।

ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সেলিম খান সকালে হাঁটতে বের হলে বাড়ির সামনের একটি বেঞ্চে চিঠি দেখতে পান। সেই চিঠিতে বলা হয়েছে, সিধু মুসেওয়ালার মতো পরিণতি হবে সালমান খান ও তার বাবা সেলিম খানের।

পাঞ্জাবে কয়েকদিন আগে কংগ্রেস নেতা ও গায়ক সিধু মুসেওয়ালাকে প্রকাশ্যে রাস্তায় খুন করা হয়। সিধুর মৃত্যুর পেছনে লরেন্স বিষ্ণুর নাম ওঠে আসে।

এই চিঠির পর সালমান খানের পরিবার থানায় মামলা করেন। পুলিশ সালমান খানের বাড়ি এবং আশেপাশের এলাকার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে। কে চিঠি রেখে গেছে তা বের করার চেষ্টা করছে। যদিও পুলিশ এখনো কাউকে চিহ্ণিত করতে পারেনি।

এই হুমকির পেছনে লরেন্স বিষ্ণুর হাত রয়েছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো কেউ হুমকির দায় স্বীকার করেনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর