,

শাহরুখে মুগ্ধ সালমান

news-image

বিনোদন সময় ডেস্ক : অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল, অ্যাটলির ছবিতে দেখা যাবে শাহরুখ খানকে। সম্প্রতি নাম চূড়ান্ত হয়েছে, ‘জওয়ান’। গত ৩ জুন এসেছে টিজার, যা দেখে মুগ্ধ নেটিজেনরা। শাহরুখে মুগ্ধ হয়ে কথা বলছেন বলিউড তারকারাও। এবার মুখ খুললেন সালমান খান। নিজের সোশ্যাল মিডিয়ায় এই অ্যাকশন ছবির টিজার শেয়ার করে লিখেছেন, ‘আমার জওয়ান ভাই তৈরি’। শাহরুখ-সালমানের বন্ধুত্ব সবার কাছেই প্রশংসিত। বিশেষ করে শাহরুখপুত্র আরিয়ান খান গ্রেপ্তার হওয়ায় একেবারে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সালমান। আইনি লড়াইসহ নানাভাবে সমর্থন দিয়েছেন এই তারকা। পরিচালক অ্যাটলি ওরফে অরুণ কুমার এই প্রথম শাহরুখ খানের সঙ্গে কাজ করছেন। সালমানের পোস্টে কমেন্ট করে তিনি লিখেছেন, ‘ধন্যবাদ স্যার’।

এদিকে রোমান্স কিং শাহরুখের এমন অ্যাকশন লুক ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এর আগেও মারকুটে ছবিতে এসেছেন, তবে এমনভাবে নয়। কারণ টিজারের দেখা যায়, কোনো একটা লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন আহত শাহরুখ। এক চোখ ফাঁকা রেখে মুখের পুরোটাই ঢেকে ফেলেছেন ব্যান্ডেজে। হাতে-মুখে রক্তের ছিটা। বড় নলের বন্দুক এমনভাবে হাতে ঘোরাচ্ছেন, যেন খুনখারাবি তার নিত্যকর্ম। আর সঙ্গে বাজছে দুর্দান্ত ব্যাকগ্রাউন্ড স্কোর। ২০২৩ সালে ২ জুন ছবিটি মুক্তি পাবে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না