,

গাজীপুরে অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে দুখু মিয়া (১৪) নামের এক অটোরিকশা চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে শ্রীপুরের নগর হাওলা গ্রামের নির্জন সড়ক থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করা হয়। অটোরিকশা ছিনতাই করতে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

কিশোর দুখু মিয়া সুনামগঞ্জ জেলার দোয়া বাজার থানা এলাকার জাবেদ মিয়ার ছেলে। সে শ্রীপুরের একটি বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতো।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) জাফর হোসেন জানান, গতকাল রাতে অটোরিকশা চালক দুখুকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি