,

নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ নিচ্ছে সিআইডি

news-image

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে ডিপোতে বিস্ফোরণে নিহতদের পরিচয় শনাক্ত করতে ডিএনএ টেস্ট করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ কারণে আজ সোমবার সকাল সাড়ে ৯টা থেকে নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে সংস্থাটির ফরেনসিক বিভাগ।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের সামনে নির্ধারিত বুথে এসব নমুনা সংগ্রহ করা হচ্ছে। সকাল থেকেই সেখানে ভিড় করছেন নিহতদের স্বজনরা।

নমুনা সংগ্রহে নেতৃত্বে দেওয়া চট্টগ্রাম সিআইডির এডিশনাল এসপি জাহাঙ্গীর আলম বলেন, যাদের স্বজন দুর্ঘটনায় নিখোঁজ আছে বলে দাবি করছেন তাদের ডিএনএ সংগ্রহ করা হচ্ছে। নিখোঁজের বাবা-মা, ভাই-বোন, কিংবা সন্তানদের মধ্যে যেকোনো দুজন দিতে পারছেন নমুনা। যেসব মরদেহ শনাক্ত করা সম্ভব হয়নি, সেগুলোর সঙ্গে এসব নমুনা মিলিয়ে দেখা হবে।

ডিএনএ সংগ্রহকারীরা জানান, ডিএনএ রিপোর্ট পেতে সময় লাগবে এক মাস কিংবা আরও বেশি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড