,

নাইজেরিয়ায় গির্জায় বন্দুকধারীদের হামলা, নিহত ৫০

news-image

নাইজেরিয়ার একটি ক্যাথলিক গির্জায় বন্দুকধারীরা হামলা চালিয়েছে। স্থানীয় হাসপাতাল ও সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ৫০ জন নিহত হয়েছেন। খবর রয়টার্সের। দেশটির ওন্দো রাজ্য পুলিশের মুখপাত্র ফানমিলায়ো ইবুকুন ওদুনলামি বলেন, বন্দুকধারীরা গির্জার ভবনের বাইরে ও ভেতরে গুলি চালিয়ে প্রার্থনাকারীদের হত্যা ও আহত করেছে।

শহরের সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাটিতে কতজন নিহত বা আহত হয়েছেন তা বলেননি তিনি। তবে পুলিশ হামলার কারণ অনুসন্ধান করছে বলে জানিয়েছেন।ওন্দো রাজ্যের গভর্নর আরাকুনরিন ওলুওয়ারোতিমি আকেরেদোলু ঘটনাস্থল পরিদর্শন করে হাসপাতালে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। ঘটনাটিকে একটি গণহত্যা হিসেবে বর্ণনা করেছেন তিনি।

নাইজেরিয়ার ক্যাথলিক গির্জার মুখপাত্র রেভারেন্ড অগাস্টিন ইকুউ বলেন, এটি খুবই দুঃখজনক। অচেনা বন্দুকধারীরা সেন্ট ফ্রান্সিস ক্যাথলিক গির্জাটিতে হামলা চালিয়েছে বলেও জানান তিনি।

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর