,

গ্যাসের মূল্যবৃদ্ধি মরার ওপর খাড়ার ঘা : মোশাররফ

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে সরকার আছে বলে বিশ্বাস হয় না। যদি সরকার থাকতো তাহলে নিত্যপণ্য মানুষের ক্রয়-ক্ষমতার বাইরে চলে যেত না। মানুষকে অর্থকষ্ট ও অনাহারে জীবনযাপন করতে হতো না। এ অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধি অনেকটাই মরার ওপর খাড়ার ঘা’।

আজ রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে মোশাররফ বলেন, এখনো সময় আছে পদত্যাগ করুন। সংসদ বাতিল করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। অন্যথায় সরকার পতনে জনগণ রাস্তায় নামলে দেশের অবস্থা শ্রীলঙ্কার চেয়েও ভয়াবহ হবে।

ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, খালেদা জিয়াকে পুরোপুরি মুক্ত করতে, তারেক রহমানকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিতে হলে আন্দোলনের বিকল্প নাই। সেজন্য নির্দলীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এখন চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ বিএনপিকেই নিতে হবে। আর দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব-আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের বিরুদ্ধে ছাত্রদলকে ভ্যানগার্ড হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

মোশাররফ বলেন, জিয়াউর রহমান সৈনিক হিসেবে, রাজনীতিবিদ হিসেবে সফল হয়েছেন। ১৯৭১ সালে মানুষ যখন দিক-নির্দেশনার জন্য দিশেহারা তখন তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাই বাংলাদেশের ইতিহাস থেকে তাকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। তিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এসে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ বিষয়ে সমাধান দিয়েছেন। দেশে বিরাজমান লুটপাটের অর্থনীতি পরিবর্তন করে মুক্তবাজার অর্থনীতি চালু করেছেন। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন।

দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের দায়িত্ব বিএনপিকেই নিতে হবে উল্লেখ করে মোশাররফ বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে বিদায় করতে হবে। এজন্য আন্দোলনের কোনো বিকল্প নেই। দেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল একমত হয়েছে এই সরকারের অধীনে আর কোনো নির্বাচনে অংশ নেবে না। নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলোর রাজপথে নামতে হবে। আর বিএনপিকেই এই আন্দোলনের নেতৃত্ব দিতে হবে।

ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন- ছাত্রদলের সাবেক নেতা ড. আসাদুজ্জামান রিপন, আমানউল্লাহ আমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, রাজীব আহসান, আকরামুল হাসান, রাকিবুল ইসলাম, আকতার হোসেন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না