,

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : পোশাক খাতের ক্ষতি হাজার কোটি টাকা

news-image

চট্টগ্রাম ব্যুরো : সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে তৈরি পোশাক পুড়ে এ খাতের হাজার কোটি টাকার বেশি ক্ষতির মুখে পড়েছে। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্ত ও ক্ষয়ক্ষতি নির্ধারণে উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি তদন্ত কমিটিও গঠন করেছে পোশাক রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনের প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলামকে এ কমিটির প্রধান করা হয়েছে।

সৈয়দ নজরুল ইসলাম আমাদের সময়কে বলেন, ‘এ ঘটনায় আন্তর্জাতিকভাবে অসম্ভব ক্ষতির সম্মুখীন হব আমরা। অর্থনীতির অনেক ক্ষতি হবে। বিএম ডিপোতে পুড়ে যাওয়ার আমদানি-রপ্তানি পণ্যের মূল্য হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে।’

করোনা পরবর্তী ঘুরে দাঁড়ানোর সময়ে আন্তর্জাতিকভাবে অসম্ভব আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন বিজিএমইর নেতারা। ডিপো মালিকের মনিটরিং, ফায়ার ও হেলথ সেইফটি দুর্বলতা ছিল কিনা তা খতিয়ে দেখার পাশাপাশি পোশাক খাতের সম্ভবনাময় সময়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র কিনা সেটিও খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

চট্টগ্রামের ফোরএইচ গ্রুপ, প্যাসিফিক জিন্স, ক্লিপটন, এশিয়ান অ্যাপারেলস, শিনশিনসহ অন্তত ১২টি প্রতিষ্ঠানের রপ্তানি চালান বিএম ডিপোতে পাঠানো হয়েছে। কতোটুকু শিপমেন্ট হয়েছে আর কতটুকু পুড়ে গেছে সে হিসাব এখনো পাওয়া যায়নি।

পেসিফিক জিন্সের কর্ণধার ও চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি সৈয়দ মো. তানভীর আমাদের সময়কে বলেন, ‘আমাদের রপ্তানিপণ্য বিএম ডিপোতে ছিল। কিছু শিপমেন্ট হয়েছে। তবে সঠিক ক্ষয়ক্ষতির হিসাব এখনো পাইনি।’

ক্লিপটন গ্রুপের ব্যবস্থপনা পরিচালক ও বিজিএমইএ পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘এই সংকট কাটিয়ে উঠতে সবার সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন। বিদেশি ক্রেতারা পন্য না পেলে তাদের পুনরায় পাঠাতে হবে। নতুনভাবে পণ্য তৈরি করে পাঠাতে হলে কাঁচামাল আমদানি করতে হবে। তাই কাস্টমস, বন্দরসহ সরকারি সকল প্রতিষ্ঠানের সহযোগিতা প্রয়োজন।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড