,

কাতারে বিশ্বকাপের কাউন্টডাউন ঘড়ি চালু

news-image

কাতার প্রতিনিধি : আর মাত্র ১৬৯ দিন পর কাতারে শুরু হচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ টুর্নামেন্ট। এই দিন-ক্ষণ গণনার জন্য রাজধানী দোহার আল কর্নিশে বসানো হয়েছে কাউন্টডাউন ঘড়ি। ফিফা বিশ্বকাপের লোগোর স্ক্রিনের মধ্যে বসানো এই ঘড়িতে মাস, দিন, ঘণ্টা, মিনিট ও সেকেন্ড দেখা যাবে। আর দর্শনার্থীদের জন্য এটি উন্মোচন করেছে বিশ্ববিখ্যাত ঘড়ি কোম্পানি হাভলট।

দোহার ব্যস্ততম পর্যটন স্থান আল কর্নিশ। স্থানটিতে ফুটবল বিশ্বকাপ উপলক্ষে প্রতিদিন ঘুরতে আসা পর্যটকদের প্রধান আকর্ষণে রূপ নিয়েছে কাউন্টডাউন ঘড়ি। বিদেশি পর্যটকদের পাশাপাশি কাতারে বসবাসরত অনেক উৎসুক প্রবাসী বাংলাদেশিরাও উচ্ছ্বসিত ঐতিহাসিক এই ঘড়ি নিয়ে। ঘড়িটি এক নজর দেখতে এবং ছবি নিতে অনেকে ভিড় করছেন সেখানে।

এদিকে নান্দনিক এই কাউন্টডাউন ঘড়ির সামনের দুপাশে সারি সারিভাবে উত্তোলন করা হয়েছে বিশ্বকাপে কোয়ালিফাই করা দেশগুলোর পতাকা। চলতি বছরের ২১ নভেম্বর থেকে হবে সবচেয়ে জমজমাট আসর ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর