,

প্রত্যেক নিহতের পরিবারকে ১০ লাখ টাকা দেবে ডিপো কর্তৃপক্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। আজ রোববার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দুর্ঘটনায় যারা গুরুতর আহত বা অঙ্গহানির শিকার হয়েছেন, তাদের প্রত্যেককে ছয় লাখ টাকা করে দেওয়া হবে। অন্য আহত ব্যক্তিরা পাবে চার লাখ টাকা।

এর আগে স্মার্ট গ্রুপের মহাব্যবস্থাপক মেজর (অবসরপ্রাপ্ত) শামছুল হায়দার চৌধুরী এক ভিডিও বার্তায় নিহত ও আহতদের পরিবারের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি আহতদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার তারা নেবেন বলে জানান। বিএম ডিপোর মালিকানায় রয়েছে চট্টগ্রামভিত্তিক স্মার্ট গ্রুপ।

শামছুল হায়দার বলেন, এ ঘটনায় আমাদের পক্ষ থেকে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সরকারের গঠিত তদন্ত কমিটিকে আমরা সব ধরনের সহযোগিতা করব। এটা দুর্ঘটনা, নাকি প্রতিপক্ষ কোনো নাশকতা চালিয়েছে, সেটা তদন্ত করে দেখার জন্য সরকারের সব কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানাচ্ছি।

গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে বিএম কনটেইনার ডিপোতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করার সময় রাসায়নিক থাকা একটি কনটেইনারে বিকট শব্দে বিস্ফোরণ হয়। আগুনে এখন পর্যন্ত নিহত বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে দুই শতাধিক মানুষ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড