,

পলাতক আসামির আবেদন নিয়ে আসলে আদালত অবমাননার রুল

news-image

অনলাইন প্রতিবেদক : পলাতক আসামির পক্ষে কোনো মামলা শুনবেন না বলে জানিয়ে দিয়েছেন হাইকোর্ট। পলাতক আসামির পক্ষে কোনো আইনজীবী আবেদন নিয়ে আসলে তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে রুল ইস্যু করা হবে বলেও জানিয়েন আদালত।

দুর্নীতির মামলায় দণ্ডিত এক ব্যক্তির আপিল ও জামিন আবেদনের জন্য অনুমতি চাওয়ার প্রেক্ষাপটে আইনজীবীকে উদ্দেশ্য করে রোববার (৫ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত বেঞ্চ এমন কথা বলেন।

আবেদনকারী আইনজীবীর উদ্দেশ্যে আদালত বলেন, ‘যারা দেশের বাইরে থাকবেন, প্রসিডিংয়ের বাইরে থাকবেন, তাদের আবেদন নিয়ে আসবেন না। এ বিষয়ে সতর্ক থাকবেন। পলাতক ব্যক্তির পক্ষে অ্যাপিয়ার করবেন না। পলাতকের পক্ষে অ্যাপিয়ার করলে আদালত অবমাননার রুল ইস্যু করে দেওয়া হবে।’

এক পর্যায়ে আদালত দণ্ডিত ব্যক্তির আপিল ও জামিন আবেদনের জন্য অনুমতি দেন। এর পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী গণমাধ্যমে বলেন, ‘আইনি প্রক্রিয়ায় বাইরে থাকা কোনো পলাতক ব্যক্তির পক্ষে আদালতে উপস্থিত না হতে আইনজীবীদের আজ সতর্ক করেছেন হাইকোর্ট।’

তিনি জানান, পলাতক আসামির বিরুদ্ধে কেউ সাবমিশন করলে আদালত অবমাননার রুল ইস্যু করা হবে বলেও মন্তব্য করেছেন হাইকোর্ট।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর