,

সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড : আহতদের রক্ত দিতে ছাত্রদলের জরুরি নির্দেশনা

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামে ভয়াবহ বিস্ফোরণে আহতদের রক্ত দেওয়াসহ সামর্থ অনুযায়ী পাশে দাঁড়াতে জরুরি নির্দেশনা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে এই নির্দেশনা দেন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল।

নিজের ভেরিফাইড ফেসবুক স্ট্যাটাসে ছাত্রদল সাধারণ সম্পাদক উল্লেখ করেন, ‘ভাটিয়ারী বিএম ডিপোতে ভয়ঙ্কর বিস্ফোরণ। প্রায় ৫ কিমি এলাকা জুড়ে কেঁপে উঠেছে। একের পর এক বিস্ফোরিত হচ্ছে কন্টেইনার। হাসপাতালে জায়গা সংকট। চট্টগ্রামের জাতীয়তাবাদী ছাত্রদলের সকল ইউনিটকে চট্টগ্রাম মেডিকেলে অবস্থান নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া গেল।

সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ হয়েছে। হতাহতের সংখ্যা অনেক, প্রচুর পরিমাণ রক্তের প্রয়োজন হচ্ছে। দয়া করে যে যেখানে আছেন সাধ্যের মধ্যে থাকলে এক্ষুনি ছুটে যান, আপনার এক ব্যাগ রক্ত হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি প্রাণ।’

আপনার পরিচিত রক্তযোদ্ধা বন্ধুদেরও আসার জন্য অনুরোধ করুন, উল্লেখ করা হয়েছে ফেসুবক স্ট্যাটাসে।

এদিকে, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল তার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন,‘বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম মহানগর উত্তর জেলা এবং দক্ষিণ জেলার নেতৃবৃন্দকে পরিস্থিতি মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।’

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি