,

বিস্ফোরণের শব্দ শোনা গেছে ৪ কিলোমিটার দূরের এলাকায়ও

news-image

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকায় কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে উঠে ঘটনাস্থল থেকে চার কিলোমিটার দূরের এলাকাও। এসময় এলাকার বাড়িঘরের জানালার কাচ ভেঙে পড়ে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, প্রাথমিকভাবে তারা মনে করেছিলেন ভূমিকম্প হয়েছে।

বিস্ফোরণের সময়ের চার কিলোমিটার দূরের এলাকার এক বাসিন্দার ঘরের সিসি ক্যামেরায় দেখা যায়, হঠাৎ করে একটি শব্দে বাসার বাহিরে রাখা গাড়ি ও বাসা কেঁপে উঠে।

সীতাকুণ্ড এলাকার কাইয়ূম চৌধুরী ও আবুল বাশার জানান, বিস্ফোরণে কন্টেইনার ডিপোর আশপাশের ৩ থেকে ৪ কিলোমিটার এলাকায় ব্যাপক কম্পনের সৃষ্টি হয়। মসজিদ ও আশপাশের শতাধিক ঘরবাড়ির জানালার কাচ ভেঙে পড়ে। অগ্নিকাণ্ডস্থলের আশপাশেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ জানান, কনটেইনার ডিপোটিতে রপ্তানি পণ্য মজুত রাখা হতো। আগুনের খবর পেয়ে মডেল থানার পুলিশ ঘটনাস্থলে যায়। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

দুর্ঘটনা এড়াতে ডিপোর প্রবেশদ্বারে লোকজন চলাচল বন্ধের পাশাপাশি স্থানীয় এলাকাবাসীকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে এলাকার মসজিদে মাইকিং করা হচ্ছে বলেও জানান ওসি।

এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ আগুনে নিহতের সংখ্যা বেড়ে হয়েছে চারজন। এ ঘটনায় তিন শতাধিক আহত হয়েছেন। হতাহতদের মধ্যে ডিপোর শ্রমিকদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও রয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি