,

ওমরাহর ভিসা মিলবে ২৪ ঘণ্টায়

news-image

সৌদি আরব প্রতিনিধি : পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের আবেদনের জন্য ইলেকট্রনিক ভিসা প্রসেসিং অ্যাপ (ই-ভিসা) চালু করেছে সৌদি আরব। কোনো এজেন্সির সহায়তা ছাড়াই যে কোনো মুসল্লি ব্যক্তিগতভাবে অনলাইনে আবেদন করতে পারবেন বলে বৃহস্পতিবার সৌদির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ঘোষণা দেওয়ার পরই এ অ্যাপ চালু করা হয়। ই-ভিসা প্রসেসিং এ অ্যাপের মাধ্যমে ওমরাহ যাত্রীরা অন্য সুবিধাও পাবেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক আরবি ভাষার আন্তর্জাতিক টেলিভিশন চ্যানেল আল আরাবিয়া।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী জানান, পবিত্র ওমরাহ পালনের পরিকল্পনাকারী মুসল্লিদের জন্য একটি ইলেকট্রনিক ভিসা প্রক্রিয়াকরণ অ্যাপ চালু করা হয়েছে। আবেদন করার ২৪ ঘণ্টার মধ্যে ভিসা দেওয়া হবে বলেও এ সময় জানান তিনি।

এদিকে সৌদি আরবের সংবাদপত্র ওকাজ’র বরাত দিয়ে সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আল-রাবিয়াহ বলেছেন, ওমরাহ পালনের জন্য ভিজিট ভিসার মেয়াদ এখন থেকে এক মাসের পরিবর্তে তিন মাস মেয়াদে দেওয়া হবে। তিনি আরও বলেন, ওমরাহ পালন করতে সৌদি আরবে আসা সব মুসল্লি কোনো ধরনের বাধা ছাড়াই সৌদি আরবের যে কোনো অঞ্চলে যাতায়াত বা ভ্রমণ করতে পারবেন।

আল আরাবিয়া বলছে, ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য ইতোমধ্যে চালু করা ইলেকট্রনিক ভিসা প্রসেসিং অ্যাপের মাধ্যমে ভিসার আবেদন ছাড়াও ওমরাহ যাত্রীরা সৌদি আরবে তাদের আবাসন খুঁজে পেতে এবং পরিবহন ব্যবস্থা নির্ধারণ করে নিতে পারবেন। ওমরাহ ভিসার জন্য আবেদনপত্র সৌদি আরবের বাইরে থেকে ব্যক্তিগতভাবে সাবমিট করা যাবে। তার ভাষায়, সৌদি আরবের ভিশন ২০৩০-এর লক্ষ্য হচ্ছে- বৃহত্তর সংখ্যায় ওমরাহ পালনে ইচ্ছুক মুসল্লিদের জন্য সৌদিতে অভ্যর্থনা সহজতর করা। তার ভাষায়, হজ ও ওমরাহ সেবা আরও উন্নয়নের জন্য কাজ চালিয়ে যাবে তার মন্ত্রণালয়।

চলতি বছর ১০ লাখ মানুষ পবিত্র হজ পালন করবেন। বিপুলসংখ্যক এই হাজিদের মধ্যে ৮৫ শতাংশ বা ৮ লাখ ৫০ হাজার মুসল্লি বিদেশি এবং ১৫ শতাংশ বা ১ লাখ ৫০ হাজার মুসল্লি সৌদি আরবের অভ্যন্তরীণ।

১০ লাখ হজযাত্রীকে হজ করার অনুমতি দেওয়ার বিষয়ে আল-রাবিয়াহ বলেন, হজযাত্রীদের কোভিড-১৯ থেকে রক্ষা করতে এবং সর্বোত্তম মানের সেবার নিশ্চয়তা দিতে আগ্রহী সৌদি আরব।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড