,

খুশির রাতে আরেকটি ‘স্পেশাল ট্রফি’ পেয়ে চমকে গেলেন মেসি

news-image

স্পোর্টস ডেস্ক : বুধবার ইউরোজয়ী ইতালিকে উড়িয়ে ‘ফাইনালিসিমা’ ট্রফি জিতেছে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ওই রাতেই আরেকটি ‘সারপ্রাইজ গিফট’ পেয়েছেন লিওনেল মেসি।

আর্জেন্টাইন অধিনায়ককে চমকে দিয়ে তার হাতে কোপা আমেরিকার একটি রেপ্লিকা ট্রফি তুলে দিয়েছেন দক্ষিণ আমেরিকান ফুটবল ফেডারেশন বা কনমেবল সভাপতি আলেসান্দ্রো ডমিঙ্গেজ।

গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। এবার ফাইনালিসিমা ট্রফির সঙ্গে কোপা আমেরিকার একটি রেপ্লিকা ট্রফিটিও দেশে নিয়ে যেতে পারছেন মেসি, যেটি শুধু তার জন্যই আলাদা করে বানানো।

সামাজিক যোগাযোগমাধ্যমে কনমেবল সভাপতি দুই ট্রফি আর মেসির সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘সর্বশেষ আসরে আর্জেন্টিনা যে কোপা আমেরিকা জিতেছে, তার রেপ্লিকা মেসিকে দিতে পারা আসলেই খুব আনন্দের।’

কনমেবল সভাপতি ইতালির বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত পারফরম্যান্সেরও ভূয়সী প্রশংসা করেছেন। তিনি যোগ করেন, ‘যদি আলবিসেলেস্তেরা এমন উঁচুমানের খেলা চালিয়ে যেতে পারে, তবে বিশ্বকাপে তারা শিরোপার দাবিদারদের মধ্যে একটা থাকবে। এগিয়ে চলো মেসি, এগিয়ে চলো আর্জেন্টিনা।’

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড