,

আন্দোলনের নামে তাণ্ডব হলে রাজনৈতিকভাবে মোকাবিলা: কৃষিমন্ত্রী

news-image

জেলা প্রতিনিধি : কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, নির্বাচন সামনে রেখে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলনের হুমকি দিচ্ছে। কোনো আন্দোলন যদি অস্ত্রের মাধ্যমে, সন্ত্রাসের মাধ্যমে, তাণ্ডবের মাধ্যমে করতে চায় তাহলে আওয়ামী লীগ সেটা রাজনৈতিকভাবে মোকাবেলা করবে।

বৃহস্পতিবার (২ জুন) সকালে নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর-খোলাবাড়িয়া ইউনিয়নের ওষুধি গ্রাম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

কৃষিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রশাসনের ওপর নির্ভরশীল নয়। বিএনপিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করার শক্তি আওয়ামী লীগের রয়েছে। দেশের আইনশৃঙ্খলা ও মানুষের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য প্রশাসনের দায়িত্ব রয়েছে।

তিনি বলেন, বিএনপি আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। দেশকে পেছনে নিয়ে যেতে চায়। আওয়ামী লীগ বিএনপির আন্দোলন মোকাবেলা করে দেশকে আরও সামনের দিকে নিয়ে যেতে চায়। আন্দোলন-সংগ্রামের নামে সন্ত্রাস ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ড বিএনপিকে করতে দেওয়া হবে না।

কৃষিমন্ত্রী বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক করতে আমরা কাজ করছি। সেজন্য প্রচলিত ফসলের পাশাপাশি কৃষকদেরকে অপ্রচলিত অর্থকরী ফসল চাষেও উৎসাহ ও প্রণোদনা দেওয়া হচ্ছে। খোলাবাড়িয়া গ্রাম অ্যালোভেরাসহ বিভিন্ন ঔষধি ফসল চাষ তার উদাহরণ।

এসময় স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বেনজীর আলম, ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাহজাহান কবীর, পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক মির্জা মোফাজ্জল ইসলাম স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল, রত্না আহমেদ, শামীমা ইয়াসমিন, হোসনে আরা ও উম্মে কুলসুম স্মৃতি, জেলা প্রশাসক শামিম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সদর উপজেলা চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না