,

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ওকলাহামা অঙ্গরাজ্যের একটি হাসপাতালে এক বন্দুকধারীর চালানো গুলিতে চারজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাজ্যটির তুলসা শহরের সেইন্ট ফ্রান্সিস হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারী আত্মঘাতী হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, ওই বন্দুকধারীর হাতে রাইফেল ও হ্যান্ডগান ছিল। তিনি অসংখ্য গুলি করেছেন। বুধবার বিকেলে ঘটনার পর সেইন্ট ফ্র্যান্সিস হাসপাতাল সিলগালা করা হয়েছে।

তুলশা পুলিশের উপপ্রধান এরিক ডালগ্লেইশ বলেন, তারা বন্দুকধারীর পরিচয় জানার চেষ্টা করছেন। তার বয়স ৩৫ থেকে ৪০ হবে বলে ধারণা করছেন তারা।

এ ঘটনায় ব্রিফ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউজ থেকে পাঠানো বিবৃতিতে স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি মোকাবিলায় সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের টেক্সাসে বিদ্যালয়ে হাতলার মাত্র আটদিন পর এ হামলা হলো। বিদ্যালয়টিতে ১৮ বছর বয়সী এক বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য