,

ইলন মাস্কের সঙ্গে ‘রোমান্টিক’ মুহূর্তে কে এই তরুণী

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন ধনকুবের ইলন মাস্কের বয়স ৫০ বছর। ২৭ বছরের তরুণীকে সঙ্গে তিনি রিসোর্টে আড্ডা দিয়েছেন। তাদের সেই ‘রোমান্টিক’ মুহূর্তের ছবি নিয়ে চলছে নানা আলোচনা। কে এই তরুণী, তার সঙ্গে মাস্কের সম্পর্ক কী?

নিউইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে সেই তরুণীর পরিচয় প্রকাশ করা হয়েছে। তার নাম নাতাশা বেসেট। অস্ট্রেলিয়ার এই অভিনেত্রীর সঙ্গে ইলন মাস্ককে দেখা যায় একটি রিসোর্টে। বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক ও নাতাশাকে রোববার দুপুরে চেভাল ব্ল্যাঙ্ক হোটেলে লাঞ্চ করতে দেখা যায়। এই সময় তারা ছবিও তোলেন।

ওই ছবিতে মাস্ক ও নাতাশাকে খুব কাছাকাছি বসে খেতে দেখা যায়। একই সঙ্গে তারা সূর্যস্নান করেন এবং ফ্রেঞ্চ ফ্রাই ভাগাভাগি করে খান। গল্পের ফাঁকে চলে তাদের হাস্যরস।

ধূসর রঙের টি-শার্ট, ব্ল্যাক জিন্স ও ম্যাচিং বুট পায়ে দিয়ে সেখানে যান ইলন মাস্ক। আর নাতাশা হালকা রঙিন ও সবুজ প্যাটার্নের স্ট্র্যাপলেস ড্রেস, সঙ্গে স্ট্র্যাপি স্যান্ডেল পরেন।

প্রসঙ্গত, জাস্টিন উইলসনকে ২০০০ সালে বিয়ে করেন ইলন মাস্ক। আর সেই সম্পর্কের ইতি টানেন ২০০৮ সালে। এরপর তালুলাহ রিলেহকে বিয়ে করেন ২০১০ সালে। সেই সম্পর্কও বিচ্ছেদ ঘটান ২০১২ সালে। যদিও ২০১৩ সালে আবার তাকে বিয়ে করে ২০১৬ সালে সেই সম্পর্ক শেষ করেন।

এবার ইলন মাস্ককে দেখা যাচ্ছে ২৭ বছর বয়সী নাতাশার সঙ্গে। তবে তারা কেন সেখানে দেখা করেছেন বা তাদের সম্পর্ক নিয়ে কোনো উত্তর মেলেনি।

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর