,

পারিবারিক কলহে গৃহবধূর ‘আত্মহত্যা’

news-image

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে রাশেদা আক্তার (৫৩) নামের এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শায়েস্তা ইউনিয়নের কানাই নগর গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত রাশেদা আক্তার ওই এলাকার মুনছের আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুনছের আলী ও তার স্ত্রী রাশেদা আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। আজ ভোর রাতে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন রাশেদা আক্তার। সকালে তার ঝুলন্ত লাশ দেখে স্বজনরা পুলিশে খবর দেন।

সিংগাইর থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজ বলেন, ‘লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছেন তিনি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

 

এ জাতীয় আরও খবর

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর