,

সিডনি চলচ্চিত্র উৎসবের বিচারক হলেন ফারুকী

news-image

বিনোদন প্রতিবেদক : সিডনি চলচ্চিত্র উৎসবের (এসএফএফ) বিচারক নির্বাচিত হয়েছেন বরেণ্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। উৎসবে ১২টি শাখার সিনেমার মূল্যায়ন করবেন তিনি।

তার সঙ্গে বিচারক হিসেবে আরও থাকছেন প্রশংসিত অভিনেতা ও পরিচালক ডেভিড ওয়েনহাম (অস্ট্রেলিয়া, সভাপতি), বাফটা মনোনীত লেখক ও পরিচালক জেনিফার পিডম (অস্ট্রেলিয়া), বার্লিন গোল্ডেন বিয়ারবিজয়ী লেখক-পরিচালক-প্রযোজক সেমিহ কাপলানোলু (তুরস্ক) এবং কাওয়াকিতা মেমোরিয়াল ফিল্ম ইনস্টিটিউট, টোকিওর নির্বাহী পরিচালক ইউকা সাকানো (জাপান)।

উৎসবের পরিচালক নাশেন মুডলি জানান, ২০২২ সালের এ আয়োজনে জুরিদের পাঁচজন পেশাদার সিনেমা নির্মাতা ও কুশলী। অন্যদিকে অসাধারণ সব সিনেমার আয়োজনের জন্য জমা পড়েছে। সব মিলিয়ে এবারের আয়োজনটি জাঁকালো হতে চলেছে।

জানা গেছে, ১৩ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে সিডনি চলচ্চিত্র উৎসব। এবার ১২ শাখায় পুরস্কার দেওয়া হবে। উৎসব চলবে আগামী ৮ থেকে ১৯ জুন পর্যন্ত।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড