,

ইসির সামনে অবস্থানকারীদের ছত্রভঙ্গ করলো পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সুষ্ঠ নির্বাচনের দাবিতে গায়ে কাফনের কাপড় জড়িয়ে ও হাতে বিষের বোতল নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অবস্থানকারী ইউপি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের ছত্রভঙ্গ করেছে পুলিশ।

মঙ্গলবার (৩১ মে) দুপুর ১২টা ৪১ মিনিটে শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া অবস্থান কর্মসূচি পালনকারী প্রার্থীদের সঙ্গে কথা বলে তাদের ছত্রভঙ্গ করে দেন। পরে ব্যানার ও কাফনের কাপড় খুলে তারা পুলিশের সঙ্গে কথা বলেন।

এসময় ওসি উৎপল বড়ুয়া বলেন, আমরা তাদের কথা শুনবো। এখানে এভাবে বসার কোনো সুযোগ নেই। এটা সরকারি প্রতিষ্ঠান। তাদের দাবি-দাওয়া নিয়ে প্রেস ক্লাবে যাবেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের স্মারকলিপি দেবেন। এভাবে বসার সুযোগ নেই, তাই তাদের তুলে দিচ্ছি। এরপরও তারা যদি আমাদের কথা না শোনেন, গ্যাদারিং (সমাবেশ) করতে চান, তাহলে আমরা কঠোর হতে বাধ্য হবো।

এর আগে বেলা ১১টার দিকে নোয়াখালীর হাতিয়ার দুই ইউনিয়নের প্রায় ৪০ ইউপি চেয়ারম্যান ও মেম্বার প্রার্থী গায়ে কাফনের কাপড় জড়িয়ে ও হাতে বিষের বোতল নিয়ে ইসি ভবনের সামনে অবস্থান নেন।

তাদের অভিযোগ, স্থানীয় সংসদ সদস্য (নোয়াখালী-৬) আয়েশা ফেরদাউসের স্বামী মোহাম্মদ আলীর লোকদের অত্যাচারে তারা ভোটের প্রচার চালাতে পারছেন না। স্থানীয় প্রশাসনের কাছে অভিযোগ করেও তারা কোনো প্রতিকার পাননি। এ কারণে সুষ্ঠু ভোটের পরিবেশ দাবি করে নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছেন তারা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি