,

টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দাদি শেখ সাহেরা খাতুনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিনি এ সফর করছেন। আজ মঙ্গলবার দাদির ৪৮তম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাতসহ বেশকিছু কর্মসূচিতে ছোট বোন শেখ রেহানা ও পরিবারের সদস্যদের নিয়ে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টায় রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ঢাকা থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করেন।

জোহর নামাজের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিলে যোগ দেবেন। পরে বিকেল ৪টায় ঢাকার উদ্দেশে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।

এদিকে, সরকারপ্রধানের আগমন উপলক্ষে সব প্রস্তুতি শেষ করার পাশাপাশি কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড