,

বৃদ্ধার ছদ্মবেশে ল্যুভরে, কেক ছুড়ে মারলেন মোনালিসাকে

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর সব থেকে পরিচিতি ও আলোচিত ছবি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ‘মোনালিসা’। বিখ্যাত সেই মোনালিসাকে কেক ছুড়ে মারলেন এক ‘বৃদ্ধা’। পরে অবশ্য জানা গেছে, ওই ‘বৃদ্ধা’ আসলে একজন পুরুষ। তিনি ছদ্মবেশ নিয়েছিলেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। রোববার এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

ভিডিওতে দেখা যাচ্ছে, প্যারিসের ল্যুভর মিউজিয়ামে মোনা লিসার সামনে প্রত্যাশামাফিক ভিড়। দর্শকদের মধ্যে ছিলেন হুইলচেয়ারে বসা এক ‘বৃদ্ধা’ও। হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠে মোনালিসাকে লক্ষ্য করে কেক ছুড়ে মারেন তিনি। ছবির সামনে পুরু বুলেটপ্রুফ কাচে গিয়ে পড়ে সেই কেক। তখন গোটা কাচটায় সেই কেকের ক্রিম লাগিয়ে দেন তিনি। তার পরে চারপাশে দর্শকদের দিকে গোলাপফুল ছুড়তে শুরু করেন।

মুহূর্তে ঘটনাস্থলে চলে আসেন নিরাপত্তারক্ষীরা। দুষ্কৃতিকে ধরে ফেলেন তারা। তখন দেখা যায়, বৃদ্ধা নয়, উনি একজন কম বয়সী পুরুষ। মাথায় পরচুলা ও টুপি। বৃদ্ধা সেজে, হুইলচেয়ারে বসে মিউজিয়ামে ঢুকেছিলেন। ল্যুভ্‌র মিউজিয়ামের প্রদর্শনী গ্যালারিতে খাবার নিয়ে ঢোকা নিষিদ্ধ। ফলে ওই ব্যক্তি কীভাবে কেক নিয়ে সেখানে ঢুকে পড়লেন, তা এখনও বোঝা যাচ্ছে না।

ভিডিওতে আরও দেখা যাচ্ছে, নিরাপত্তারক্ষীরা তাকে সরিয়ে নিয়ে যাওয়ার সময় চিৎকার করে ফরাসি ভাষায় কিছু বলছেন সেই ব্যক্তি। পরে জানা যায় তিনি বলছিলেন, ‘পৃথিবীর কথা ভাবুন শিল্পীরা, পৃথিবীর কথা ভাবুন। সব শিল্পীরাই পৃথিবীর কথা ভাবুন। তার জন্য আমি এ কাজ করেছি। অনেকে এই পৃথিবীকে ধ্বংস করে ফেলতে চাইছে। সে কথা ভাবুন।’

ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। তবে পুলিশ সূত্রে জানা গেছে, তিনি জলবায়ু আন্দোলনের এক কর্মী। বয়স বছর ৩৬। আটক করে তাকে পুলিশের হাতে তুলে দেন ল্যুভ্‌রের নিরাপত্তারক্ষীরা।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি