,

বিমানের প্রতিই যৌন আকর্ষণ বেশি তরুণীর, করতে চান বিয়েও!

news-image

অনলাইন ডেস্ক : মানুষ নয়। যৌন আকর্ষণ বস্তুর প্রতি। ২৩ বছরের এক তরুণী প্রেমে পড়ছেন বিমানের! জার্মানির বাসিন্দা ওই তরুণীর নাম সারাহ রোডো। একটি খেলনা বিমানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। বিমানে কোথাও যাওয়ার সময়ে তিনি প্রেমিকের কাছাকাছি আছেন বলেই মনে করেন। খবর মিররের।

যেকোনো বস্তুর প্রতি যৌন আকর্ষণকে ‘অবজেক্টোফিলিয়া’ বলে। ওই তরুণীরও সে প্রবণতাই রয়েছে। তবে মানুষের থেকে একেবারে বিচ্ছিন্ন নন তিনি। কিন্তু বিমানের সঙ্গে কাটানো সময়ই তার বেশি উপভোগ্য বলে মনে হয়।

মিরর জানিয়েছে, সারাহর কাছে ৫০টির মতো খেলনা বিমান রয়েছে। রাতে সেগুলোই তার শয্যাসঙ্গী হয় বলে তিনি জানিয়েছেন। বিমানের প্রতি তার এতই প্রেম যে, মাঝেমধ্যেই তিনি বিমানে ভ্রমণ করেন। দু’হাতে বিমানের ট্যাটুও আঁকিয়েছেন। এমনকি তিনি তার পছন্দের একটি বিমানকে বিয়ে করার স্বপ্নও দেখেন সারাহ।

জানা গেছে, বিমানই সারাহর জীবনে প্রথম প্রেম নয়। এর আগেও একটি এক্সপ্রেস ট্রেনের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল তার। তারও আগে দু’জন পুরুষের সঙ্গেও প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন এই তরুণী। কিন্তু বুঝেছেন আসলে মানুষ নয়, বস্তুর প্রতিই তার যৌন আকর্ষণ সবচেয়ে বেশি এবং অনেক বেশি উত্তেজনার।

সারাহ জানিয়েছেন, অন্য কেউ তার এই ভালোবাসার অর্থ বুঝতে পারেন না। তবে তা নিয়ে তার কোনো আক্ষেপ নেই। তিনি চান, তার পছন্দের বিমান বোয়িং ৭৩৭-কে বিয়ে করে একটি সুস্থ এবং স্বাভাবিক জীবন কাটাতে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি