,

নেপালে বিধ্বস্ত উড়োজাহাজের ২১ আরোহীর মরদেহ উদ্ধার

news-image

অনলাইন ডেস্ক : নেপালে বিধ্বস্ত সেই উড়োজাহাজের ২১ আরোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার দেশটির উত্তরাঞ্চলের মুসতাং জেলার দুর্ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিবিসি। নিখোঁজ আরেকজনের সন্ধানে অভিযান অব্যাহত রয়েছে। গত রোববার ২২ আরোহী নিয়ে উড্ডয়নের পর নিখোঁজ হয়েছিল তারা এয়ারের উড়োজাহাজটি।

নেপালের সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের মুখপাত্র দেও চন্দ্র লাল কর্ণ বলেন, এখন পর্যন্ত তারা ২০টি মরদেহ উদ্ধার করতে পেরেছেন। আরেকটি মরদেহের অবস্থান শনাক্ত করা গেছে। উদ্ধারকারীরা কঠিন পর্বতভূমি থেকে সেটি উদ্ধারের চেষ্টা করছেন। নিখোঁজ আরেকজনের সন্ধানে উদ্ধারকারীরা ধ্বংসাবশেষের আশপাশে অভিযান চালাচ্ছেন।

রোববার সকালের দিকে পর্যটন শহর পোখারা থেকে আরেক পর্যটন শহর ও তীর্থস্থান জমসনে যাচ্ছিল তারা এয়ারের ৯৯-এনএইটি উড়োজাহাজটি। যাত্রা ছিল মাত্র ২০ মিনিটের। তবে অবতরণের মিনিট পাঁচেক আগে নিয়ন্ত্রণকক্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে উড়োজাহাজটি। বিধ্বস্ত উড়োজাহাজটিতে যাত্রীদের মধ্যে চারজন ভারতীয়, দুজন জার্মান ও ১৬ জন নেপালের নাগরিক ছিলেন। দুর্ঘটনার তদন্তে নেপাল সরকার একটি প্যানেল গঠনের ঘোষণা দিয়েছে।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড