,

গাইতে গাইতে গায়কের মৃত্যু!

news-image

বিনোদন ডেস্ক : মঞ্চে গান গাইতে গাইতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন জনপ্রিয় মালায়ালাম প্লেব্যাক শিল্পী এদাভা বসির। কেরালার তিরুবনন্তপুরমে ৭৮ বছর বয়সে মারা গেলেন তিনি।

সম্প্রতি আলাপুঝা জেলার ব্লু ডায়মন্ড অর্কেস্ট্রায় সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

গতকাল শনিবার রাতে সেই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন এই জনপ্রিয় গায়ক। এ সময় মঞ্চে উঠে গান গাইতে শুরু করলেও সেটি শেষ করার আগেই জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি।

এরপর তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। প্রাথমিকভাবে চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে।

একাধিক মালায়ালাম ছবির গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এ ছাড়াও কেরালার জনপ্রিয় অসংখ্য গণমেলায় গান গেয়েছেন তিনি। তার মৃত্যুর খবরে সংগীত জগতে নেমে এসেছে শোকের ছায়া।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড