,

এবারও জেএসসি-জেডিসি পরীক্ষা হচ্ছে না

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছরেও অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা হচ্ছে না। জেএসসি-জেডিসি পরীক্ষা না হলেও গত দুই বছরের মতো ক্লাস মূল্যায়নের মাধ্যমে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের সনদ দেওয়া হবে।

আজ রোববার বিকালে শিক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স এসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নেতদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ১৯ জুন থেকে এসএসসি ও সমমান এবং ২২ আগস্ট থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব লিখিত পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা শেষ করতে অক্টোবরের শেষ পর্যন্ত চলে যাবে। এরপর নভেম্বরে এসে ৩০ লাখ শিক্ষার্থীর জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া অনেক কষ্টকর হবে। তাছাড়া নতুন কারিকুলামে জেএসসি-জেডিসি পরীক্ষার কোন অস্তিত্ব থাকবে না। তাই চলতি বছরেও জেএসসি-জেডিসি পরীক্ষা না নেওয়ার সুপারিশ করেছে শিক্ষাবোর্ড।

তিনি আরও বলেন, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে পরীক্ষা নিয়ে শিক্ষাবোর্ড এ মতামত জানিয়েছে। তবুও যদি সরকার জেএসসি-জেডিসি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত দেয় সে ক্ষেত্রে পরীক্ষা আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সৌজন্য সাক্ষাৎকালে ইরাব’র সাধারণ সম্পাদক আকতারুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মুরাদ হুসাইন ও কার্যনির্বাহী সদস্য আবদুল হাই তুহিন উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড