,

পেশিশক্তির ব্যবহার হলে নির্বাচন বন্ধ : সিইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‌নির্বাচনে পেশিশক্তি ব্যবহার করে কোনো লাভ হবে না। ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। প্রত্যেক কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা। পেশিশক্তির ব্যবহার নজরে এলে নির্বাচন বন্ধ করে দেওয়া হবে।

আজ রোববার দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে সিটি করপোরেশন নির্বাচনের মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন মানে যুদ্ধ নয়। নির্বাচনে যুদ্ধের কূটকৌশল নেবেন না। এখন মিডিয়ার যুগ। খবর পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবো।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম বা ব্যক্তিগতভাবে কেউ ভিডিও পাঠালে প্রমাণ সাপেক্ষে ব্যবস্থা নেবো। প্রয়োজনে নির্বাচন স্থগিত করবো। ফল ঘোষণার পর এমন কিছু হলে ফলাফল বাতিল করা হবে, এমনকি নির্বাচনও বাতিল হতে পারে।

কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মো. আলমগীর হোসেন, নির্বাচন কমিশন কার্যালয়ের যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান, কুসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী, জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড