,

ব্রাজিলে ভারি বর্ষণে বন্যায় ৩৫ জনের প্রাণহানি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় প্রাণ গেছে কমপক্ষে ৩৫ জনের। আটলান্টিক মহাসাগরের উপকূলীয় দুটি শহরে এ বন্যায় স্থানীয় সময় শুক্র ও শনিবার এ প্রাণহানির ঘটনা ঘটে।

রোববার কানাডার গ্লোবাল নিউজ এ খবর জানিয়েছে।

গত পাঁচ মাসের মধ্যে লাতিন আমেরিকার দেশটিতে এটা চতুর্থ বন্যার ঘটনা। প্রবল বর্ষণের কারণে পারনেমবুকো প্রদেশের অনেক স্থানে ভূমিধস দেখা দেয়।

প্রদেশের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট অনুসারে, পারনেমবুকো প্রদেশে শনিবার বিকেল পর্যন্ত কমপক্ষে ৩৩ জনের মৃত্যু হয়েছে। কারণ, বৃষ্টির কারণে পাহাড়ি শহরদুটিতে অনেক স্থানে ভূমিধস হয়েছে।

প্রাদেশিক সরকারের মতে, ভারি বর্ষণের কারণে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে অস্থায়ীভাবে আরও ৭৬৫ জনকে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে হয়েছে। ব্রাজিলের ফেডারেল জরুরী পরিষেবা অনুসারে প্রতিবেশী রাজ্য আলাগোসের কর্তৃপক্ষ দুটি মৃত্যুর নিবন্ধন করেছে।

এর আগে ডিসেম্বরের শেষের দিকে এবং জানুয়ারির শুরুতে উত্তর-পূর্ব ব্রাজিলে অবস্থিত বাহিয়া রাজ্যে বৃষ্টিপাতের কারণে কয়েক ডজন লোক নিহত এবং কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হন।

জানুয়ারিতে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য সাও পাওলোতে বন্যায় অন্তত ১৮ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে রিও ডি জেনিরো রাজ্যের পাহাড়ে প্রবল বর্ষণে ২৩০ জনেরও বেশি মানুষ মারা যান।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড