,

মমতার বিকল্প দিতে না পারাটা বিজেপির অক্ষমতা, অকপট দিলীপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : বিধানসভা নির্বাচনে খারাপ ফল করার পেছনে বড় কারণ তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে নিজেদের তুলে ধরায় বিজেপির ব্যর্থতা। দলের হার সম্পর্কে এ ভাষাতেই অকপট বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। শনিবার আনন্দবাজার অনলাইনের ইউটিউব ও ফেসবুক লাইভ ‘অ-জানাকথা’ অনুষ্ঠানে দিলীপ ঘোষ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘রাজ্যে আমাদের ব্যর্থতা যে আমরা মানুষের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প দিতে পারিনি। যেটা অন্য রাজ্যে পেরেছি। এখানে অক্ষমতা রয়েছে।’

গত বিধানসভা নির্বাচনে ২০০-এর বেশি আসন নিয়ে নবান্ন দখলের স্বপ্ন দেখলেও বিজেপি ৭৭-এ আটকে যায়। অন্য দিকে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে তৃণমূল। সেই ফলের কারণ হিসেবে মমতার কৃতিত্ব না মানতে চাইলেও দলের ব্যর্থতা নিয়ে অকপট দিলীপ বলেন, ‘রাজ্যের মানুষ একটা দলকে বড় শক্তি দিতে চেয়েছে, যাতে সরকার ভালোভাবে কাজ করতে পারে। যে কারণে কেন্দ্রে মোদিজিকে ক্ষমতায় এনেছিল।’ দিলীপের আরও মন্তব্য, ‘বাংলার মানুষের কাছে কোনও বিকল্প নেই। ছাই ফেলতে ভাঙা কুলো তৃণমূল।’

তৃতীয়বার ক্ষমতায় এলেও মমতাকে অবশ্য সফল মুখ্যমন্ত্রী মানতে নারাজ দিলীপ। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় যদি সুশাসক হতেন, তবে তাকে পুলিশ প্রশাসন লাগিয়ে ভোট লুট করতে হতো না। বিরোধীদের অত্যাচার করে ঘরছাড়া করতে হত না।’

একই সঙ্গে তার দাবি, ‘রাজ্যে চলা আইন-শৃঙ্খলা পরিস্থিতি ওর অযোগ্যতার প্রমাণ। উনি গণতন্ত্র রক্ষা করতে পারেননি।’ দিলীপের আরও দাবি, ‘মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যোগ্য নন বলেই নন্দীগ্রামের মানুষ তাকে হারিয়েছেন।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড